ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ওমিক্রন সংক্রমিত দেশ থেকে না ফেরার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের

#

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২১,  9:54 PM

news image

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়া দেশগুলোতে অবস্থান করা প্রবাসীদের আপাতত বাংলাদেশে না ফেরার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. নাজমুল ইসলাম এ আহ্বান জানান। তিনি বলেন, আমরা মনে করি, এই মুহূর্তে ভ্রমণ সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এই সংক্রমণের ঝুঁকি থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য আমরা পরিস্থিতির সঙ্গে মিল রেখে আমাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে।

বন্দরগুলোতে আমরা সতর্কতা দিয়েছি। কোয়ারেন্টিনের বিধি-নিষেধ শিথিল করা হয়েছিল সেটি আর শিথিল নেই। কোয়ারেন্টিনের বিধি-নিষেধ আমরা কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দিয়েছি। স্বাস্থ্য অধিদপ্তরের এ মুখপাত্র নাজমুল বলেন বলেন, প্রবাসী ভাই-বোনেরা যারা এই সময় দেশে আসতে চান, বিশেষ করে যারা দক্ষিণ আফ্রিকায় আছেন বা ইউরোপের যেসব দেশগুলোতে ওমিক্রনের ভ্যারিয়েন্টটি অধিক সংখ্যায় শনাক্ত হচ্ছে—তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা ভ্রমণ পরিকল্পনা আপাতত স্থগিত রাখুন। পরিবর্তিত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণ পরিকল্পনা একেবারে বন্ধ রাখুন। এই কাজটি করলে প্রত্যক্ষ-পরোক্ষভাবে বাংলাদেশে করোনা রোধে যে সর্বোচ্চ চেষ্টাটি আছে সেটা বেগবান হবে। ডা. নাজমুল ইসলাম বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে যারা দেশে এসেছেন স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে তাদের চিহ্নিত করা হচ্ছে। যাদের টেস্ট করা দরকার তাদের পরীক্ষা করছি। সামগ্রিকভাবে এই মুহূর্ত পর্যন্ত সমস্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম