ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ওমিক্রন টিকার কার্যকারিতা কমিয়ে দেয়

#

১৩ ডিসেম্বর, ২০২১,  4:51 PM

news image

করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন টিকার কার্যকারিতা কমিয়ে দেয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রবিবার এক বিবৃতিতে বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাটি আরও জানায়, ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টার চেয়ে বেশি সংক্রামক। তবে এটির উপসর্গের তীব্রতা অনেক কম। ডব্লিউএইচও বলেছে, ‘প্রাথমিক তথ্য-প্রমাণে মনে হচ্ছে, সংক্রমণ এবং তা ছড়িয়ে পড়া ঠেকানোর ক্ষেত্রে টিকার যে কার্যকারিতা, তাকে কমিয়ে দিচ্ছে ওমিক্রন।

গোষ্ঠী সংক্রমণ ঘটলে ডেল্টাকে টেক্কা দিয়ে ওমিক্রনই প্রধান সংক্রামক স্ট্রেন হয়ে উঠতে পারে।’ এখন পর্যন্ত দেখা গেছে, ওমিক্রন আক্রান্তরা হয় উপসর্গহীন অথবা তাদের মৃদু উপসর্গ রয়েছে। অবশ্য এই ভ্যারিয়েন্টের সংক্রমণের ক্ষমতা কতটা তীব্র তা বলার মতো যথেষ্ট তথ্য এখনো হাতে নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমিক্রন ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত ৬০টির বেশি দেশে ছড়িয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। তাদের দাবি, গত ৯ নভেম্বর এক ব্যক্তির নমুনা থেকে প্রথম ল্যাব কর্তৃক নিশ্চিত ওমিক্রন সংক্রমণ শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায় যা ২৪ নভেম্বর ঘোষণা দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম