ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ওমিক্রন আতঙ্ক: স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২১,  3:09 PM

news image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, ওমিক্রন নামক ভ্যারিয়েন্টের কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না, স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে নেওয়া হবে। এ ভ্যারিয়েন্ট অত্যন্ত বিধ্বংসী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। সোমবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধনের পর এ কথা বলেন তিনি। এ সময় সম্মেলনে দেওয়া বক্তেব্য তিনি বলেন,

অপকর্মকারীরা যাতে সংগঠনে প্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। সংঠনের কার্যক্রম নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না সেই বিএনপি-জামাত অপশক্তি বিভিন্ন ষড়যন্ত্রে মেতে আছে, বলেন আওয়ামী লীগের এ নেতা। সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আওয়ামী লীগকে দুর্বল সংগঠন মনে করে সারাদিন গলাবাজি করে বিএনপি নেতারা। আওয়ামী লীগকে পরিচর্যার মাধ্যমে আরো শক্তিশালী করতে হবে। কোনো বিতর্কিত ব্যক্তি যাতে সংগঠনে ঢুকতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। ঘরে ঘরে নেতৃত্ব সৃষ্টি করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। আওয়ামী লীগ নেতারা বলেন, সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে পর্যায়ক্রমে রাজধানীর সব ওয়ার্ডেই এই সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে। এ সম্মেলনে যোগ দিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছেন বিএনপি নেতারা। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়, তাদের সব অপকর্ম রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।  এ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম