ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ওমিক্রনে অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২১,  12:39 PM

news image

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার ওমিক্রন ধরনে আক্রান্ত অস্ট্রেলিয়ার ওই ব্যক্তি মারা যান। তার বয়স আশির কোটায়। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। খবর রয়টার্সের

প্রবীণদের একটি কেয়ার সেন্টার থেকে ওই ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হন। পরে সিডনির একটি হাসপাতালে মৃত্যু হয় তার। তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের বাসিন্দা। নিউ সাউথ ওয়েলসের মহামারিবিদ ক্রিস্টিন সেলভে সরকারি এক ভিডিও বার্তায় বলেছেন, ওই মৃত্যুর সঙ্গে করোনাভাইরাসের উদ্বেগজনক ধরন ওমিক্রন যুক্ত। প্রায় দুই বছর অস্ট্রেলিয়ায় নতুন প্রাদুর্ভাব ঠেকাতে দফায় দফায় বিধিনিষেধ দেওয়া হয়। অবশেষে কিছু অংশ থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছিল। অস্ট্রেলিয়ার বেশিরভাগ এলাকায় অভ্যন্তরীণ তথা এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার জন্য সীমান্ত খুলে দেওয়া হচ্ছিল। কোয়ারেন্টাইনের শর্ত ছাড়াই বিদেশ থেকে অস্ট্রেলিয়ানরা ফিরতে শুরু করেছিলেন। এর মধ্যে দেশজুড়ে ওমিক্রনের বিস্তারে অস্ট্রেলিয়ায় মহামারি এই ভাইরাসে শনাক্ত আগের সব রেকর্ড ভেঙেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম