ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

ওমিক্রনের বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২১,  2:39 PM

news image

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ইস্যুতে সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী, সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান। তিনি বলেন, ‘একটি জিনিস খেয়াল রাখতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রীও মন্ত্রিসভায় বারবার অনুরোধ করেছেন, উই হ্যাভ টু ভেরি ভেরি কেয়ারফুল।’ কারণ হিসেবে মন্ত্রিপরিষদ সচিব জানান, ওমিক্রনের চিকিৎসার প্রোটোকল সাউথ আফ্রিকা থেকে নিয়েছি। তারা বলেছে, এটা দ্রুতই ছড়ায়। এটার এফেক্ট ডেল্টার চেয়ে বেশি না। সুতরাং এতো ভয়ের কিছু নেই। তবে ছড়ানোর রেট বেশি। তিনি বলেন, ওমিক্রন নিয়ে বিশেষ দৃষ্টি দিতে বলা হয়েছে। বিশ্বব্যাপী বিজ্ঞানিরা বুস্টার ডোজ দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। সেটা আমাদের দেশেও উনারা (স্বাস্থ্য মন্ত্রণালয়) চিন্তাভাবনা করছেন যে, কীভাবে দেওয়া যায়। এ বিষয়ে প্রধানমন্ত্রী আগেই নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, টেকনিক্যাল কমিটি এবং হেলথ মিনিস্টারকে ইন্সট্রাকশন দেওয়া হয়েছে, যাতে রেডি থাকেন। বুস্টার ডোজ কী ফ্রি দেবেন নাকি অন প্রেমেন্টে দেবেন, এ জিনিসগুলো উনারা আলোচনা করে একটি নীতিমালা সামনে দিলে সেটা...। তাহলে ফি নেওয়ার চিন্তা-ভাবনা আছে কীনা-জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত ঠিক হয়নি। আলোচনা করুক, তারপরে...।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম