ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

ওমরাহ শেষে দেশের ফিরছেন সাকিব

#

০৬ এপ্রিল, ২০২৪,  7:37 PM

news image

গতকাল থেকে গণমাধ্যমে খবর প্রকাশ করা হয় বিপিএলের পর এবার ডিপিএলে মুখোমুখি হচ্ছে সাকিব-তামিম। শেখ জামালের হয়ে সাকিব এবং প্রাইম ব্যাংকের হয়ে মাঠে নামার কথা ছিল তামিমের। তবে ম্যাচের দিন তামিমকে মাঠে দেখা গেলোও ছিলেন না স সাকিব। এরপরই দেশের একটি বেসরকারি গণমাধ্যম খবর প্রকাশ করে, যেখানে জানা হয় এই ম্যাচে সাকিব খেলবেন না তা আগে থেকে জানতেন না কোচ সোহেল ইসলাম। প্রতিবেদনে আরও জানানো হয়, ম্যাচের দিন সাকিব দেশেই থাকছেন না। তিনি ওমরাহ পালন করার জন্য সৌদি আরব যাচ্ছেন। সাকিব কোন সময় দেশ ছাড়ছেন এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তার বাবার মাশরুর রেজা কুটিলের সঙ্গে যোগাযোগ করে আরটিভি। তিনি আরটিভিকে বলেন, যাচ্ছেন এই তথ্যটি ভুল। সে অলরেডি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল (রোববার) দেশেম ফেরার কথা রয়েছে। এবারে ঈদুল ফিতরের নামাজ কোথায় পড়বেন এই বিষয়ে জানতে চাইলে সাকিবের বাবা বলেন, এখনও সিদ্ধান্ত হয়নি। দেশের ফিরে আসলে তারপর এ বিষয়ে কথা হবে। এর আগে চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। দল হারলেও ব্যাট ও বল হাতে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম