ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা

#

বিনোদন প্রতিবেদক

২৭ জুন, ২০২৬,  8:32 PM

news image

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পরিবারসহ পবিত্র ওমরাহ পালন করেছেন। সম্প্রতি বাবা, মা ও ছোট বোনকে সঙ্গে নিয়ে সৌদি আরবে যান তিনি। মক্কা শরিফে পবিত্র কাবা শরিফ জিয়ারত করে নিজের অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

গত ২৬ জুন মক্কা শরিফ থেকে কয়েকটি ছবি প্রকাশ করেন ভাবনা। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি জানান, প্রথমবার পবিত্র কাবা দেখার মুহূর্তটি ছিল তার জীবনের সবচেয়ে আবেগঘন অভিজ্ঞতাগুলোর একটি। তিনি লেখেন, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। জীবনের এই সৌভাগ্যের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক।’

অভিনেত্রী আশনা হাবিব ভাবনার সঙ্গে তার মা-বাবা ওমরা পালনে সৌদি আরব  

ভাবনার এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি তার ও পরিবারের জন্য দোয়াও করছেন।

ছোটপর্দার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন আশনা হাবিব ভাবনা। ২০১৭ সালে অনিমেষ আইচ পরিচালিত ভয়ংকর সুন্দর সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর লাল মোরগের ঝুঁটি ও দামপাড়া সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও লেখক হিসেবেও পরিচিত ভাবনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম