ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ওমরাহ পালনে বিদেশিদের বয়স বেঁধে দিল সৌদি আরব

#

২০ নভেম্বর, ২০২১,  4:28 PM

news image

পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব। কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সীরা পবিত্র ওমরাহ পালনে সৌদি যেতে পারবেন। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ আজ শুক্রবার এ কথা জানিয়েছে। খবরে বলা হয়েছে, সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দেওয়াও বাধ্যতামূলক।

সৌদির ওমরাহ ও হজবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা (ইলেকট্রনিক) নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে। মন্ত্রণালয় সম্প্রতি মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা পালনের সেবা প্রদানে ‘তাওয়াক্কালনা’ ও ‘ইতমারানাহ’ দুটি অ্যাপ চালু করেছে। এতে যুক্ত হয়ে বিদেশিরা সংশ্লিষ্ট সেবা পাচ্ছেন। সৌদি নাগরিকদের এ বিধান মানতে হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ সহনীয় পর্যায়ে আসায় গত মাসে ওমরাহ ও হজ পালনে কড়াকাড়ি শিথিল করে সৌদি আরব। এর মধ্যে রয়েছে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সামাজিক দূরত্ব তুলে দেওয়াসহ সেখানে ধারণক্ষমতার সমান মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া। তবে মাস্ক পরার নিয়ম বহাল রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম