ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জানুয়ারি, ২০২২,  5:38 PM

news image

প্রথমবার ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করা যাবে- এমন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। বুধবার সৌদি গেজেটে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় টুইটারে নতুন নির্দেশনা জারি করে। টুইট বার্তায় দেয়া নির্দেশনায় বলা হয়, প্রথমবার ওমরাহ পালন শেষে দ্বিতীয়বার ওমরাহ পালনে ইচ্ছুকদের ইটামারনা বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে ফের আবেদন করতে হবে।

১০ দিন পর তাদের ওমরাহ পালনে অনুমতি দেয়া হবে। এদিকে, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনায় আবারও সামাজিক দূরত্বের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সৌদি সরকার ঘরের ভেতরে ও বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে। এর সঙ্গে মিলিয়ে মক্কা ও মদিনাতেও একই বিধান চালু করা হয়েছে। সৌদি আরবে গত মাসে করোনার সংক্রমণ এক লাফে অনেক বেড়ে গেছে। বুধবার সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৪৪ জন নতুন করোনা রোগী শনাক্ত করেছে। গত বছর আগস্টের পর এটি ছিল সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম