ঢাকা ২২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে সাজ সজ রব আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ ট্রাইব্যুনালের রায়ে: প্রসিকিউটর তামিম মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ, কী আলোচনা হলো মিডল্যান্ড ব্যাংক সাংফোরের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, বাংলাদেশে এটির প্রথম অর্ডার চিহ্নিত করছে লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

ওজন কমাতে যে ৩ সবজি

#

লাইফস্টাইল ডেস্ক

২১ জুলাই, ২০২২,  9:33 PM

news image

অতিরিক্ত ওজন কারও কাম্য নয়। অনেকেই আছেন, যারা ওজন কমাতে অনেক টাকা খরচ করেও নিজেদের ফিট রাখতে পারেন না। অনেক সময় বিশেষ অস্ত্রোপচারের আগে জরুরি ভিত্তিতে রোগীর ওজন কমানোর দরকার পড়ে। অতিরিক্ত ওজন ডেকে আনতে পারে নানা ধরনের শারীরিক সমস্যা। তাই এখন অনেকেই চেষ্টা করেন, অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলতে। কিন্তু চাইলেই তো আর ওজন কমানো যায় না। তার জন্য প্রয়োজন নিয়মিত শরীরচর্চা ও যথাযথ খাদ্যাভ্যাস। চলুন জেনে নেওয়া যাক তিনটি সবজির কথা, যা সাহায্য করতে পারে ওজন কমাতে।

ব্রকলি

ব্রকলিতে ক্যালোরির মাত্রা কম। কিন্তু ভিটামিন সি ও ফাইবারের মাত্রা বেশি। যা ওজন কমাতে সাহায্য করে। বিশেষ করে ভিটামিন সি-র অ্যান্টি-অক্সিড্যান্ট গুণ ওজন কমাতে অত্যন্ত উপযোগী।

শাখ আলু

ব্রকলির মতো শাখ আলুতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফাইবার। শাখ আলুর ক্যালোরির মাত্রাও বেশ কম। পাশাপাশি শাখ আলুতে থাকে প্রচুর পরিমাণ জল। ফলে শাখ আলু খেলে সহজে পেট ভরে যায়।

বাঁধাকপি

বাঁধাকপি ফাইবার সমৃদ্ধ। যা ওজন কমাতে কাজে আসে। পাশাপাশি বিশেষজ্ঞদের মতে বাঁধাকপি দেহে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ফলে ডায়াবেটিস সংক্রান্ত ওজনবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি বাঁধাকপি প্রদাহজনিত সমস্যা ও জারণ ঘটিত চাপ কমাতেও দারুণ কার্যকর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম