ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের ৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার ১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল মধ্যরাতে শুরু হচ্ছে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি সাদিক কায়েমের

এ বছর হজের শেষ ফ্লাইট যাচ্ছে আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২২,  10:10 AM

news image

আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে। এ বছর হজের শেষ ফ্লাইট যাচ্ছে আজ রোববার (৩ জুলাই)। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত দেশের ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে এবার রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন হজযাত্রী কোটায় গেছেন। মোট ১৬৭টি ফ্লাইটে তারা সৌদি গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি, সৌদি এয়ারলাইনসের ৫৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের পরিচালিত ১০টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছেছেন। হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে গত ৫ জুন। এ পর্যন্ত ১০ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন এর মধ্যে ৩ জন নারী রয়েছেন। এদের মধ্যে মক্কায় ৮ জন ও মদিনায় ২ জন ইন্তেকাল করেন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম