ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

এ বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২২,  3:22 PM

news image

করোনার সংক্রমণের কারণে গত দুই বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পরীক্ষা হয়নি। চলতি বছরও জেএসসি ও জেডিসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম। এ বিষয়ে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘আমাদের অনেকগুলো লজিস্টিক বিষয় দেখতে হবে। এ বছরের এসএসসি জুন মাসে এবং এইচএসসি আগস্ট মাসে হওয়ার কথা।

এইচএসসি আগস্টে হলে আমাদের কাছে এখনো যা মনে হচ্ছে জেএসএসি-জেডিসি পরীক্ষা হওয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর হবে। নতুন শিক্ষাক্রমেও জেএসসি পরীক্ষার কথা নেই, যা ২০২৩ সাল থেকে কার্যকর হবে। আবার গত দুই বছরও এ পরীক্ষা নেওয়া হয়নি। এ অবস্থায় এক বছরের জন্য এই পরীক্ষা নেওয়া কতটা জরুরি বলে মনে করেন? এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, সেই অর্থে খুব যে জরুরি তা হয়তো নয়। তারপরেও পরিস্থিতিটি বিবেচনা করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। দ্রুততম সময়ে এ সিদ্ধান্ত জানানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম