ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

এ দেশের মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায় : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২৩,  1:56 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশের মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেটে নির্বাচনি প্রচারণায় গিয়ে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ভোটের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছি। আমাদের দলকেও। যে সবাই দাঁড়াবে, সবাই কাজ করবে। জনগণ যাকে বেছে নিবে, সেটাই।  প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট মিলে দেশে অরাজকতা শুরু করেছে। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। নারী-শিশু, পুলিশ, সাংবাদিক সবার ওপর হামলা করছে। আমি মনে করি মানুষ তাদেরকে কখনো মেনে নিবে না।  তিনি বলেন, মানুষ এতো শান্তিতে ছিল। আজ এতো কষ্টের পরেও, কোভিড-১৯ এর অতিমারী-ইউক্রেন যুদ্ধ, স্যাংশন সব কিছুর পরও আমরা অর্থনীতির চাকা ধরে রাখছি, ভর্তুকি দিয়ে দিয়ে তাদের খাবার দিচ্ছি। আমরা সব রকম ব্যবস্থা করে দিচ্ছি। রাস্তা-ঘাট সব কিছুই তো উন্নতি করেছি। কিন্তু কোথায়, কোন জায়গাটা আমরা বাদ রেখেছি যে আমাদের বিরুদ্ধে আন্দোলনের নাম দিয়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে। ভোট জনগণের অধিকার, সাংবিধানিক অধিকার। সেই ভোট জনগণ দিবে। সেই ভোট দিতে জনগণ আসবে, তাদের বাধা দেয়া, তাদের খুন করা। এটার অধিকার কারও নাই। এটা বাংলাদেশের কেউ মানবে না। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম