ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই নাবিকের মৃত্যু ভূমি সেবায় নাগরিকদের তথ্য সুরক্ষায় নতুন নির্দেশনা জারি ঢাকা থেকে মনিটরিং হবে সারাদেশের এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন সাতক্ষীরা কালিগঞ্জে মাছের ঘেরের পাশে যুবকের মরদেহ উদ্ধার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ ক্রিপ্টো ব্যবসা থেকে ১ বছরে ট্রাম্পের আয় শতকোটি ডলার মেক্সিকোয় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তথ্যপ্রযুক্তির যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

এস আলম ও তার ভাইয়ের দুই ব্যাংকে থাকা শেয়ার জব্দের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৪,  11:02 AM

news image

ঋণখেলাপির মামলা

আলোচিত-সমালোচিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ (এস আলম) ও তার ভাই আবদুস সামাদ লাবুর ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে থাকা সব শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। জনতা ব্যাংকের ১ হাজার ৯৬৩ কোটি টাকার ঋণখেলাপির করা মামলায় রবিবার বিকালে অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, এদিন দুপুরে সাইফুল আলম, তার ভাইসহ ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ হাজার ৯৬৩ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগে মামলা করে ঢাকার প্রধান কার্যালয় ও নগরের আগ্রাবাদ সাধারণ বিমা ভবন শাখা কার্যালয়ের পক্ষে কর্মকর্তা সত্যজিৎ ঘোষ।

এ নিয়ে অর্থঋণ আদালত চট্টগ্রামের বেঞ্চ সহকারী রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ঋণখেলাপির মামলায় আদালত এস আলমের ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও তার ভাই আবদুস সামাদ লাবুর আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে থাকা শেয়ার জব্দের আদেশ দিয়েছেন। এ ছাড়া প্রায় দুই হাজার কোটি টাকার এই ঋণের এত বড় অনিয়ম কীভাবে হলো, সেটি তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করার নির্দেশ দিয়েছেন।’

এস আলম ও আবদুস সামাদ ছাড়া মামলার অন্য বিবাদীরা হলেন তাদের আরেক ভাই রাশেদুল আলম, শহীদুল আলম, এস আলমের স্ত্রী ফারাজানা পারভীন, আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌসসহ তাদের বিভিন্ন প্রতিষ্ঠান।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ফালিয়ে ভারতে চলে যান। তার সরকারের আমলে গত এক দশকে সাইফুল আলম ও তার পরিবারের বিরুদ্ধে ব্যাংক দখল, অর্থ পাচারসহ বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। এর পেছনে ছিল রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রশ্রয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম