ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

এসএসসি পরীক্ষার্থীকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

০৪ অক্টোবর, ২০২২,  10:36 AM

news image

মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থীকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত যুবক নিজেই ভুক্তভোগীকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩ অক্টোবর) রাত ১১টায় এ ঘটনায় মাদারীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী রোববার দুপুরে ব্যবহারিক পরীক্ষা খাতার দেখানোর জন্যে বিদ্যালয় আসেন। ওই সময় প্রেমের সম্পর্কের সুবাদে অভিযুক্ত যুবক (২২) ভুক্তভোগীকে কৌশলে মাদারীপুর পৌর শহরের পুরান বাজার এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যায়।

পরে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করে। একপর্যায়ে একই দিন রাত ৯টার দিকে বখাটে ভুক্তভোগীকে মাদারীপুর সদর হাসপাতালে রেখে পালিয়ে যায়। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, প্রায় এক বছর ধরে অভিযুক্ত যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। সে ব্যবহারিক পরীক্ষার খাতা দেখানোর জন্যে বিদ্যালয় আসলে, ঘোরার কথা বলে পুরান বাজারের একটি হোটেলে নিয়ে যায়। পরে সেখানে তাকে একটি বোতলে পানি খেতে দেয়। খাওয়ার কিছু সময় পরেই অচেতন হয়ে যাই। এখন অভিযুক্ত যুবক বিয়ে করলে কোনো আপত্তি নেই। এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সোমবার রাতে এ খবর পেয়ে সদর হাসপাতালে গিয়ে একজন এসআই খোঁজখবর নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম