ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

এসএসসি পরিক্ষা দেয়া হলোনা তামিমের!

#

নিজস্ব প্রতিনিধি

২৪ আগস্ট, ২০২২,  4:14 PM

news image

নড়াইলের লোহাগড়ায় এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরিক্ষর্থী নিহত হয়েছেন। বুধবার (২৪ আগস্ট) সকালে লোহাগড়া উপজেলার মধুমতি আর্মি ক্যাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত তামিম মোল্যা হৃদয় (১৬) উপজেলার চর বকজুরি গ্রামের রহমান মোল্যার ছেলে এবং স্থানীয় এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগের এসএসসি ২০২২ সালের পরিক্ষর্থী ছিল। নিহত তামিমের বন্ধু রফিক বলেন, প্রাইভেট পড়ে তিনবন্ধু ফেরার পথে মোটর সাইকেলের তেল শেষ হয়ে যায়। তেল আনতে লোহাগড়া চৌরাস্তায় যাওয়ার সময় কালনা থেকে লোহাগড়া যেতে মেইন রাস্তায় মধুমতি অর্মি ক্যাম্পের সামনে একটি ভ্যানকে পার করার সময় অপরদিক হতে দ্রুত গতিতে আসা এ্যাম্বুলেন্স দেখে তামিম মোটরসাইকেলে কড়া ব্রেক করে।

এরপর মোটরসাইকেলের পেছনের চাকা ঘুরে তামিম সহ আমরা তিন বন্ধু ছিটকে পড়ি। আমাদের দুইজন সামন্য আঘাত প্রাপ্ত হলেও তামিম রাস্তার মাঝে পড়ে থাকে। পরে আমরা উঠে তামিমকে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বলেন, অবস্থা খারাপ তাড়াতাড়ি যশোর মেডিকেলে নেন। এরপর যশোর যাওয়ার পথে তামিম মারা যায়। এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর সাহা বলেন, আমরা মর্মাহত এভাবে তরতাজা একটা প্রান চোখের সামনে ঝরে গেল অকালে। তাদের এসএসসি পরীক্ষা সামনে এভাবে সড়ক দূর্ঘটনায় চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছিনা। আমি তামিমের মা কে ডেকে নিষেধ করছিলাম ছেলেকে মোটরসাইকেল যেন চালাতে না দেয়, আজ সেই মোটরসাইকেলই কাল হল তার। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম