ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২২,  1:59 PM

news image

সারাদেশে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া, এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী নভেম্বর মাসে।  রবিবার (১৭ জুলাই) দুপুর দেড়টায় সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা বিষয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।  শিক্ষামন্ত্রী বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আশা করছি আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আমরা এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পরীক্ষা শুরু করতে পারবো।’ দীপু মনি বলেন, ‘সাধারণত এসএসসি পরীক্ষার ২ মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু এবার সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসএসসি পরীক্ষার দের মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হবে।’ এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়। এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম