ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

এসএসসির ফল প্রকাশ: ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০২৫,  3:01 PM

news image

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। গত বছর অর্থাৎ, ২০২৪ সালের তুলনায় এবারের ফলাফলে রীতিমত ধস নেমেছে; অকৃতকার্য হয়েছে প্রায় দ্বিগুণ পরীক্ষার্থী; কমেছে জিপিএ ৫-এর সংখ্যাও। গত বছর যেখানে যেখানে ১৭ দশমিক ৯৬ শতাংশ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছিল, সেখানে এবার অকৃতকার্যের হার ৩২ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া, গত বছর যেখানে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছিল, এবার সেখানে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন পরীক্ষার্থী। এদিকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকাও অনেক বড় হয়েছে। গত বছর যেখানে শূন্য পাসের রেকর্ড গড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৫১টি, এবার সেখানে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১৩৪টি। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা যায়। এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর অর্থাৎ, ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। সে হিসাবে পাসের হার অনেক কমেছে। এবারও ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। সে হিসাবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। এ নিয়ে টানা ১০ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা। দেশের ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৪ সালে সারাদেশে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৮২ হাজার ১২৯ জন। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ব্যাপক হারে কমেছে। চলতি বছর এসএসসি ও সমমান পরীএসএসসির ফল প্রকাশ: ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। সবমিলিয়ে পরীক্ষায় অংশ নেন প্রায় ১৯ লাখ শিক্ষার্থী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম