ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপ: শ্রীলঙ্কা শিবিরে দুঃসংবাদ

#

স্পোর্টস ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৩,  10:40 AM

news image

এশিয়া কাপ শিরোপা ধরে রাখার লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। তবে ফাইনালের আগে বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়নরা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন রহস্য স্পিনার মাহিশ থিকশানা। তার পরিবর্তে সাহান আরাচিগেকে দলে ডেকেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে নাটকীয় জয়ের ম্যাচে চোটে পান থিকশানা। এমআরআই স্ক্যানের রিপোর্টে ফাটল ধরা পড়ে তার ডান পায়ে। তবে বিশ্বকাপে তাকে না পাওয়া নিয়ে কোনো শঙ্কা নেই।   শ্রীলঙ্কার মেডিক্যাল কমিটির চেয়ারম্যান প্রফেসর অর্জুনা ডি সিলভা বলেন, 'ক্লিনিক্যালি থিকশানা ঠিক আছেন। চলাফেরা করছেন এবং খুব একটা ব্যথা অনুভব করছেন না। বিশ্বকাপের জন্য অবশ্যই তিনি তৈরি থাকবেন। আসলে বিশ্বকাপ না থাকলে আমরা যে করেই হোক কালকের ম্যাচের জন্য তাকে তৈরি রাখতাম। কিন্তু আমরা সেই ঝুঁকি নিতে চাইনি। এর আগে এশিয়া কাপের দল সাজাতেই হিমশিম খেতে হয় শ্রীলঙ্কাকে। ইনজুরির কারণে আসর থেকে ছিটকে পড়েন দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু অনভিজ্ঞ বোলিং লাইনআপ নিয়েও ঠিকই ফাইনালে নাম লেখায় লঙ্কানরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম