ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

এশিয়া কাপ : শেষ দল হিসেবে মূল পর্বে জায়গা করে নিলো হংকং

#

স্পোর্টস ডেস্ক

২৫ আগস্ট, ২০২২,  10:27 AM

news image

আর কদিন বাদে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। আসরের সূচি ঠিক হয়েছে আগেই। তবে বাছাই পর্ব থেকে কোন দল খেলবে তা ঠিক ছিল না। এবার সেটাও নিশ্চিত হয়েছে। শেষ  দল হিসেবে হংকং পরের পর্বে ওঠে। ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে খেলবে হংকং। হংকং তাদের প্রথম ম্যাচটি ৩১ আগস্ট ভারতের বিপক্ষে লড়বে। পাকিস্তানের বিপক্ষে তাদের ম্যাচটি ২ সেপ্টেম্বর। বাছাই পর্বে খেলেছিল হংকং, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও কুয়েত।

আসরের আয়োজক আরব আমিরাত শেষ পর্যন্ত পারেনি। তারা মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে। বাছাই পর্বে তিন ম্যাচ জিতেছে হংকং। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় হংকং। তবে এই ম্যাচটি হারলে কুয়েত নেট রান রেটে ভিত্তিতে যোগ্যতা অর্জন করত। গ্রুপ পর্বের পর সুপার ফোরের খেলা হবে। উভয় গ্রুপের পয়েন্ট টেবলের শীর্ষে থাকা দল যোগ্যতা অর্জন করবে। রাউন্ড রবিন ভিত্তিতে তিনটি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। সুপার ফোর পর্ব শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনালে উঠবে। ফাইনাল ম্যাচ হবে ১১ সেপ্টেম্বর হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম