ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

এশিয়া কাপের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

#

স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট, ২০২২,  2:28 PM

news image

ইনজুরির কারণে এবারের এশিয়া কাপে দেখা যাবে না বড় বড় অনেক তারকাকেই। লিটন দাস, শাহিন আফ্রিদি, বুমরাহর মতো তারকারা এরইমধ্যে ঝরে গেছেন। এবার করোনার হামলায় ভারতীয় ক্রিকেট দল হারাতে বসেছে দলের কোচ রাহুল দ্রাবিড়কে। দিনকয়েক বাদেই এশিয়া কাপ আর তার ঠিক আগেই করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের এই সাবেক তারকা ব্যাটার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ দ্রাবিড়ের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে ২৭ আগস্ট। আরব আমিরাতের এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আসরের দ্বিতীয় দিনেই মাঠে গড়াবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচ। এশিয়া কাপ খেলতে তাই এরইমধ্যে আমিরাতে পৌঁছে গেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। তবে খেলা মাঠে গড়ানোর আগেই বড় ধাক্কা খেলেছে টিম ইন্ডিয়া। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় কোচ রাহুল দ্রাবিড়কে ছাড়াই টুর্নামেন্টে মাঠে নামতে হতে পারে তাদের। তবে তার স্থলাভিষিক্ত হয়ে কাজ করবেন ভিভিএস লক্ষণ। ভারতের সদ্যসমাপ্ত জিম্বাবুয়ে সফরে দলের সঙ্গে ছিলেন না কোচ রাহুল দ্রাবিড়। তার বদলে ভারতীয় দলের কোচের ভূমিকা পালন করেন আরেক সাবেক মিডল অর্ডার ব্যাটার ভিভিএস লক্ষণ। দ্রাবিড়ের করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে অবশ্য দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে কিছু বলা হয়নি। এশিয়া কাপে তিনি থাকছেন কিনা, তাও নিশ্চিত করেনি ভারতের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাই দ্রাবিড় ঠিক কয়টি ম্যাচ মিস করবেন বা আদৌ দলের সঙ্গে থাকতে পারবেন কিনা, তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি। এশিয়া কাপের দল ঘোষণার আগেও বড় ধাক্কা খেয়েছিল বিসিসিআই। ইনজুরির কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে গেছেন দলের অন্যতম সেরা দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও হার্শাল প্যাটেল। শেষ পর্যন্ত কোচ দ্রাবিড়ও এশিয়া কাপ মিস করলে বড় ধাক্কাই খাবে টিম ইন্ডিয়া। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম