ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

এশিয়ান দলকে ভয় পাচ্ছেন না আর্জেন্টাইন কোচ

#

স্পোর্টস ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২২,  4:48 PM

news image

দুর্দান্তভাবেই খেলায় ফিরেছে মেসিরা। এশিয়ার দল সৌদির বিপক্ষে হারের পর টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শুধু তাই নয়, দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সকেও এড়াতে পেরেছে তারা। নকআউট পর্বের শুরুতেই আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আলাদা মহাদেশ হলেও ফুটবলে এশিয়ার প্রতিনিধিত্ব করে। এক এশিয়ায় হোঁচট খেয়ে আবার এক এশিয়ার সামনে আর্জেন্টিনা। এশিয়ার আরেক দলের মুখোমুখি হওয়া নিয়ে চিন্তিত নন আর্জেন্টাইন কোচ, ‘প্রতিপক্ষ হিসেবে এশিয়ার দল কঠিন কিছু নয়, তবে দল হিসেবে তারা যথেষ্ট সংগঠিত এবং পরিকল্পিত।’ অস্ট্রেলিয়া ইউরোপের দল ডেনমার্ককে পরাজিত করেছিল গ্রুপ পর্বে। এই ফলাফলে স্ক্যালোনি বিস্মিত কিনা প্রশ্ন করেন এক সাংবাদিক। আর্জেন্টাইন কোচ তাকে পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি কি অস্ট্রেলিয়ান। আপনি কি এতে বিস্মতি?’ অস্ট্রেলিয়ান সাংবাদিক প্রত্যুত্তরে বলেন আমি আপনার কাছ থেকে উত্তর জানতে চাই। এরপর স্ক্যালনি বলেন, ‘আমি মোটেও অবাক হইনি। তারা বিশ্বকাপ বাছাইয়ে তাদের অঞ্চলে চতুর্থ ছিল। এই দলটি বেশ ধারাবাহিক।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম