ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

এশিয়া কাপে বাংলাদেশের সহঅধিনায়ক আফিফ

#

স্পোর্টস ডেস্ক

২৮ আগস্ট, ২০২২,  10:48 AM

news image

এরই মধ্যে এশিয়া কাপ শুরু হয়ে গেছে। বাংলাদেশ দল ঘোষণা হয়েছে, সাকিব আল হাসানকে টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। এবার নতুন খবর, এশিয়া কাপে বাংলাদেশ দলের সহঅধিনায়ক করা হয়েছে তরুণ ব্যাটার আফিফ হোসেনকে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য। আফিফের টি-টোয়েন্টিতে অভিষেক হয় ২০১৮ সালে। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৪৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। শারজাহতে আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে। ১ সেপ্টেম্বর দুবাইতে শেষ গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজের দল। ছয়টি দল খেলবে এবারের এশিয়া কাপে। দলগুলো হলো– বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও হংকং।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক) এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ ইমন, মোহাম্মদ নাঈম ও তাসকিন আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম