ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপের পর তামিমের লক্ষ্য এবার বিশ্বকাপ

#

ক্রীড়া প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৪,  11:35 AM

news image

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ দল। শিরোপা জয়ের তিন দিন না যেতেই দলের পরবর্তী মিশন ও স্বপ্নের কথা জানিয়েছেন অধিনায়ক আজিজুল হক তামিম। এশিয়া কাপের পর এবার টাইগার যুবাদের চোখে বিশ্বকাপে। সোমবার (৯ ডিসেম্বর) রাত এগারোটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন এশিয়া কাপজয়ী ক্রিকেটাররাসহ কোচিং স্টাফের বাকি সদস্যরা। সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম। এই সময় যুবা অধিনায়ক, আমাদের জন্য বিশ্বকাপ হবে সবচেয়ে বড় পরীক্ষা। আমরা প্রস্তুত হচ্ছি এবং আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। দুবাইতে প্রবাসী দর্শকদের মুখ থেকে জয়ের আগে ভেসে আসছিল তাকবির ধ্বনি। সেই সময়ে দর্শকদের তাঁতিয়ে দিয়েছিলেন জুনিয়র তামিম। মাঠের সেই সমর্থন নিয়ে তামিম বলেন, গ্যালারি থেকে যখন আল্লাহু আকবর ধ্বনি শোনা যাচ্ছিল, সেটা একজন মুসলিম হিসেবে আমাকে ভীষণ গর্বিত করেছে। আমাদের সমর্থনে যারা সকাল থেকে মাঠে ছিলেন, তাদের জন্যই আমরা খেলাটা আরও বেশি উপভোগ করেছি। এশিয়া কাপ জয়ের ট্রফি দেশের জন্য উৎসর্গ করেন তামিম। তার ভাষ্য, এই ট্রফি শুধুমাত্র আমাদের নয়, পুরো দেশের জন্য। মাঠে প্রবাসী দর্শকদের সমর্থন দেখে মনে হয়েছে, আমরা শুধু খেলছি না, দেশের নাম উজ্জ্বল করছি। নিজের দল নিয়ে তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের এই সাফল্য দলগত পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফসল। আমরা শুরু থেকেই একে অপরের পাশে ছিলাম। অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭ স্তর থেকে এই দলটা গড়ে উঠেছে। সবার পরিশ্রমের ফলেই আজ আমরা চ্যাম্পিয়ন। আল্লাহ আমাদের সেই কষ্টের পুরস্কার দিয়েছেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম