ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুই দিনে ৩২ লাখ টাকার টোল আদায়

#

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২৩,  10:51 AM

news image

ছবি : সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পর প্রথম দুই দিনে কমপক্ষে ৪০ হাজার গাড়ি যাতায়াত করেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩২ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে। প্রকল্প সূত্রে জানা গেছে, চালু হওয়ার পর থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত প্রথম ২৪ ঘণ্টায় এ এক্সপ্রেসওয়ে দিয়ে ২২ হাজার ৮০৫টি গাড়ি যাতায়াত করেছে। এতে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে বিমানবন্দর থেকে উঠে বনানী, মহাখালী ও ফার্মগেট গেছেন ১২ হাজার ২৪২টি গাড়ি। তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দর এসেছে ৫ হাজার ২৪৬টি গাড়ি। অপরদিকে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৩ ঘণ্টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ১৬ হাজার ৮২৪টি গাড়ি যাতায়াত করেছে। এতে ১৩ লাখ ৬৫ হাজার ১২০ টাকা টোল আদায় হয়েছে। এ সময়ে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী ও ফার্মগেট নয় হাজার ৩৮৪টি এবং কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেট দুই হাজার ২৯৪টি গাড়ি গেছে। একই সময়ে বনানী থেকে কুড়িল ও বিমানবন্দরে এক হাজার ৫০০টি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরে গেছে তিন হাজার ৬৪৬টি গাড়ি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম