ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা শিবচরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

এরদোয়ানকে কটূক্তি: নারী সাংবাদিক কারাগারে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জানুয়ারি, ২০২২,  2:21 PM

news image

প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে নিয়ে কটূক্তির অভিযোগে তুরস্কের সাংবাদিক সাদাফ কাবাসকে কারাগারে পাঠিয়েছে দেশটির একটি আদালত। ইস্তাম্বুল থেকে শনিবার মধ্যরাতের পর সাদাফ কাবাসকে গ্রেপ্তার করা হয়। তবে বিচার শুরু হওয়ার আগেই আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। খবর বিবিসির। 

সাংবাদিক কাবাসের বিরুদ্ধে অভিযোগ, তুরস্কের সরকার বিরোধী একটি টেলিভিশন চ্যানেলের লাইভে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট এরদোয়ানকে উদ্দেশ্য করে তিনি একটি কটুক্তিমূলক প্রবাদ বলেছেন। তবে কাবাস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। দোষীসাব্যস্ত হলে কাবাসের এক থেকে চার বছরের কারাদণ্ড হতে পারে। টেলি ওয়ান চ্যানেলকে কাবাস বলেছিলেন, ‘খুব জনপ্রিয় প্রবাদে বলা হয়েছে মুকুট পরা মাথা বুদ্ধিমান হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা সত্য নয়। একটি ষাঁড় রাজপ্রাসাদে প্রবেশ করলেই সে রাজা হয়ে যায় না, বরং রাজপ্রসাদটি গোয়ালঘরে পরিণত হয়।' পরে টুইটারেও তিনি একই প্রবাদ পোস্ট করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম