ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

এরদোগানের নতুন মন্ত্রিসভায় সুযোগ পেলেন যারা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জুন, ২০২৩,  4:39 PM

news image

তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোগান তার নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। তার মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে সুযোগ পেয়েছেন সাবেক অর্থনীতি প্রধান এবং আন্তর্জাতিকভাবে পরিচিত সাবেক ব্যাংকার মেহমেত সিমসেক। শনিবার (৩ জুন) সন্ধ্যায় তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এরদোগান। এরপরই তিনি নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন। এতে স্বাস্থ্য ও সংস্কৃতি মন্ত্রীর পদে কোনো পরিবর্তন আনা হয়নি। খবর আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ সদস্যের মন্ত্রিসভায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সেভডেত ইলমাজ। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হাকান ফিদান। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আলী ইয়ারলিকায়া। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মেহমেত সিমসেক। প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইয়াসার গুলার, তিনি তুরস্কের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল। শিক্ষামন্ত্রী দায়িত্ব পেয়েছেন ইউসুফ তেকিন। আইনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইলমাজ তুনশি। পরিবার ও সমাজসেবা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মাহিনুর ওজদেমি। যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ওসমান আসকিন। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ফাহরেত্তিন কোচা, তিনি স্বাস্থ্যমন্ত্রীর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া সংস্কৃতি ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পেয়েচেন মেহেমেত নুরি ইরসয়। শিল্প ও প্রযুক্তি মন্ত্রী হয়েছে মেহমেত ফাতিহ কাসির, কৃষি ও বনমন্ত্রী হয়েছে ইব্রাহিম ইয়ামাকলি, বাণিজ্যমন্ত্রী হয়েছেন ওমন বোলাত, পরিবহন ও অবকাঠামো মন্ত্রী হয়েছেন আব্দুলকাদির উরাগলু অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া সিমসেক যখন ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে তুরস্কের অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। এখন তার মূল ভূমিকা হতে পারে, বছরের পর বছর ধরে চলা নীতি থেকে বের হয়ে এসে উচ্চ মুদ্রাস্ফীতি সত্ত্বেও সুদের হার কমিয়ে আনা ও বাজারের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে নিয়ে আসা। গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফার ভোটে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোগান এগিয়ে থাকলেও নির্বাচিত হতে ব্যর্থ হন। দেশটির নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট হতে হলে ৫০ শতাংশ সমর্থন পেতে হয়৷ প্রথম দফার নির্বাচনে এরদোগান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট৷ অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দী কামাল পান ৪৪ দশমিক ৮৮ শতাংশ। ফলে স্থানীয় নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। ২৮ মে দ্বিতীয় ধাপের নির্বাচনে ৫২ দশমিক ১২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন এরদোগান। অন্যদিকে কামাল পান ৪৭ দশমিক ৮৮ শতাংশ ভোট। ফলে তৃতীয় দফায় তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এরদোগান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম