ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা আনা হচ্ছে খাদ্যমন্ত্রীকে

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৩,  11:05 AM

news image

পিত্তথলিতে প্রদাহ জনিত কারণে কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার (৫ মার্চ) সকালে নওগাঁ থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে। খাদ্যমন্ত্রীর জনসংযোগ বিষয়ক কর্মকর্তা কামাল হোসেন জানান, গত ১ মার্চ মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা সাপাহার পোরশা ও নিয়ামতপুরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নওগাঁয় যান তিনি। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন মন্ত্রী। তিনি আরও জানান, গত বৃহস্পতিবার দুপুরের দিকে পোরশা উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন চলাকালী শারীরিক অসুস্থতা বোধ করেন। পরে চিকিৎসকের পরামর্শে শারীরিক পরীক্ষা করা হয়। যাতে পিত্তথলি প্রদাহ পাওয়া যায়। তাকে আজ ঢাকায় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসা দেয়া হবে। মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আরও জানান, মন্ত্রী কথাবার্তা স্বাভাবিক বলছেন। সকলের কাছে তার সুস্থতায় দোয়া চেয়েছেন তিনি। এদিকে ৬ মার্চ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় যোগ দেয়ার কথা ছিল খাদ্য মন্ত্রীর। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম