ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

এম এইচ শমরিতা হাসপাতাল এবং মেডিকেল কলেজের সরস্বতী পূজা উদযাপন

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৩,  4:21 PM

news image

বিশেষ প্রতিবেদক: ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার এই মানবিকতাকে বিশ্বাস করেই এম এইচ শমরিতা হাসপাতাল,মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও নার্সিং কলেজের সকল দেশি-বিদেশি ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে জমকালো সরস্বতী পূজা উদযাপন করেছে নিজস্ব অডিটরিয়ামে। শমরিতা মেডিকেল কলেজের নিজস্ব ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সকল  ছাত্র-ছাত্রী ও ডাক্তার-নার্সদের অফুরন্ত উৎসাহ ও উদ্দীপনায় উক্ত অনুষ্ঠানটি একটি বিশাল মিলনমেলার পরিণত হয়েছিল। অন্ধকার থেকে আলোর পথে অভিগমন  করি,এইতো জীবনের পরম প্রাপ্তি।

এই শপথকে সামনে রেখে আজ সকাল ১০ঃ০০ ঘটিকায় পূজা শুরু হয়। দেবীর অঞ্জলি প্রদান করা হয় দুপুর ১২টায়। হিন্দু ও সনাতনী ধর্মের প্রায় সকল ছাত্র-ছাত্রী উপস্থিত থেকে দেবিকে অঞ্জলি প্রদান করেন। পূজার জন্য অনুষ্ঠানে প্রধান ঠাকুর হিসেবে উপস্থিত ছিলেন এম এইচ শমরিতা ও মেডিকেল কলেজের নেপালী ছাত্র সাক্ষর । পূজার প্রসাদ প্রদান করা হয় দুপুরে এক ঘটিকায়। সরস্বতী পূজায় দেবীর কাছে প্রার্থনা করা হয় জ্ঞান, সমৃদ্ধি, ভাতৃত্ব ও মানবতার কল্যানের জন্য। সকল সনাতনী ছাত্রছাত্রীরা মানবকল্যাণ ও জ্ঞানের এই দেবীর পূজা আয়োজন করায় এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের পরিচালক পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম