ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

এমবাপ্পের জোড়া গোলে মোনাকোকের বিপক্ষে পিএসজির জয়

#

স্পোর্টস ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২১,  4:20 PM

news image

পিএসজির জয় মানে এমবাপ্পের গোল, এটিই যেন এখন নিয়ম!পিএসজির জয় মানে এমবাপ্পের গোল, এটিই যেন এখন নিয়ম! দর্শকদের ভোটে গত সপ্তাহে নির্বাচিত হয়েছেন উয়েফার সপ্তাহসেরা ফুটবলার। কেন তিনি সেরা, সেটিকে যেন আবারও প্রমাণ করলেন কিলিয়ান এমবাপ্পে। লিগ ওয়ানে তার জোড়া গোলের নৈপুণ্যে মোনাকোকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। আর স্কোর করতে না পারলেও একটি গোলে এসিস্ট করেছেন লিওনেল মেসি।

অন্য গোলটি পেনাল্টি থেকে এসেছে। এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইলো ফরাসি জয়ান্টরা। আর দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক মার্শেইর পয়েন্ট ১৭ ম্যাচে ৩২। রবিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে ১২ মিনিটের সময়ই প্রথম গোলের দেখা পায় পিএসজি। দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে এমবাপ্পের পায়ে বল ঠেলে দেন মেসি। সেটিকে জালে পাঠাতে কোনো ভুল করেননি ফরাসি উইঙ্গার। এর মধ্য দিয়ে পিএসজির হয়ে লিগ ওয়ানে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন এমবাপ্পে। পরে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে ডি-বক্সের ভেতর আনহেল ডি মারিয়াকে ফাউল করে বসেন মোনাকোর ডিফেন্ডাররা। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে দেরি করলেন না। ৪৫ মিনিটে পেনাল্টিতে নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করেন এমবাপ্পে। তবে দ্বিতীয়ার্ধে গোলশূন্যই থেকেছে উভয় দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম