ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত ট্রেন দুর্ঘটনায় সাদুল্লাপুরের একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত ৫৩৬ স্কুলে মশক নিধন চালাবে ডিএনসিসি: মিল্টন জ্বালানি তেলের মজুত প্রতিরোধ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড় টানা ৭ দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম মায়ামির নুতন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’

এমপি পঙ্কজ দেবনাথকে আ. লীগের সব পদ থেকে অব্যাহতি

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২২,  4:30 PM

news image

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ দলীয় অন্যান্য সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে লিখিত জবাব দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, এ বিষয়ে উনাকে চিঠি দেওয়া হয়েছে।

বিপ্লব বড়ুয়ার সই করা ১১ সেপ্টেম্বরের চিঠিতে বলা হয়, ‘আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ক্ষমতাবলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে (পঙ্কজ নাথ) বরিশাল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যপদসহ দলীয় অন্যান্য সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে আপনার লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।’ বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম