ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন নিয়ে জরুরি নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০২৬,  4:52 PM

news image

দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিও’র অর্থ ইএফটিতে পাঠানোর লক্ষ্যে আগামী ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনে বিল দাখিল করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক আদেশে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে এই নির্দেশনা দেয়া হয়েছে। আদেশে বলা হয়, শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ লক্ষ্যে আগস্ট-২০২৫ থেকে অনলাইনে বিল সাবমিট ব্যবস্থা চালু করা হয়েছে।  প্রতিষ্ঠান প্রধানদের তাদের ইএমআইএস সিস্টেমের নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ‘এমপিও-ইএফটি’ মডিউলের মাধ্যমে এই বিল দাখিল করতে বলা হয়েছে।  শিক্ষক-কর্মচারীদের বিধি মোতাবেক প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করে এই বিল সাবমিট করতে হবে। আদেশে আরও বলা হয়েছে, কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করলে, পদত্যাগ করলে কিংবা সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতির কারণে বেতন কর্তনের প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধানকে বিল সাবমিট অপশনে তা উল্লেখ করতে হবে। এ ছাড়া, যারা অবসর বা অন্য কারণে নিয়মিত বেতন প্রাপ্য নন কিন্তু বকেয়া অনুমোদিত হয়েছে, তাদের ক্ষেত্রে ‘আংশিক পেমেন্ট’ অপশন ব্যবহার করতে হবে। মাউশি জানিয়েছে, ইএফটি-তে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে কোনো জটিলতা তৈরি হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে, তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। মাউশি জানিয়েছে, শুধুমাত্র ‘আইবাস++’ পদ্ধতিতে যাচাইকৃত ও সঠিক তথ্য সম্বলিত জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনো ভুল আছে, তাদের তথ্য যাচাই সাপেক্ষে পরবর্তীতে এই প্রক্রিয়ায় যুক্ত করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম