ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

এমপিওভুক্ত নিয়ে শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

#

১৭ নভেম্বর, ২০২৩,  10:56 PM

news image

দেশের প্রায় নয় হাজার শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। মাউশি সূত্র জানায়, বেসরকারি স্কুল-কলেজের আট হাজার ৮০৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হবে। এরমধ্যে স্কুলের সাত হাজার ৭১৪ জন এবং কলেজের শিক্ষক ও কর্মচারী রয়েছেন এক হাজার ৯৩ জন। স্কুল পর্যায়ের শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকার ৭২৭ জন, বরিশালের ৫৭৫ জন, ময়মনসিংহের এক হাজার ৩০৪ জন, খুলনার এক হাজার ৪৪৫ জন, চট্টগ্রামের ৭২৯ জন, কুমিল্লার ৬৬২ জন, রাজশাহীর ৭০২ জন, রংপুরের এক হাজার ১২৭ জন এবং সিলেটের ৪৪৩ জন রয়েছেন। এ ছাড়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকার ৯২ জন, খুলনার ১৯৭ জন, রাজশাহীর ১৬৩ জন, বরিশালের ১৪২ জন, চট্টগ্রামের ৭২ জন, কুমিল্লার ৮০ জন, ময়মনসিংহের ১৫৬ জন, রংপুরের ১৫২ জন এবং সিলেট অঞ্চলের ৩৯ জন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম