ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

এমন হারের পর ব্যাটিং ইউনিট নিয়ে যা বললেন জাকের

#

স্পোর্টস ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৪,  11:12 AM

news image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ। অ্যান্টিগায় ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় পঞ্চম দিনে মাত্র ৪০ মিনিট টিকতে পেরেছে সফরকারীরা। অবশ্য আগেরদিনই ১০৯ রানে ৭ উইকেট হারিয়ে মেহেদী মিরাজের দল হার প্রায় নিশ্চিত করে ফেলে। বাকি আনুষ্ঠানিকতা সেরে টানা পঞ্চম টেস্ট হারল বাংলাদেশ। এমন ফলাফলে স্বাভাবিকভাবেই দায়টা ব্যাটারদের কাঁধেই যায়! তবে দুই ইনিংসেই দলের হাল ধরার চেষ্টায় ছিলেন জাকের আলী অনিক।

ম্যাচ শেষে বিসিবির প্রকাশিত ভিডিওতে জাকের আলীর কণ্ঠে টপঅর্ডারের ব্যর্থতা শোনা গেল ভিন্ন আঙ্গিকে। সদ্য অভিষেকের স্বাদ পাওয়া এই ব্যাটার বললেন নতুন বলে ভোগান্তির কথা, ‘নতুন বল আমরা ব্যাটিং ইউনিট ভালোভাবে কাজে লাগাতে পারছি না। আমরা এটা নিয়ে কাজ করছি। আমার আশা থাকবে পরের ম্যাচে টপ অর্ডার থেকে কেউ বড় স্কোর করবে।’ 

অ্যান্টিগা টেস্টে দল হারলেও জাকের ২ ইনিংস মিলিয়ে ৮৪ রান করেন। মূল লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রথমে আমার পরিকল্পনা ছিল যত বেশি সময় সম্ভব উইকেটে টিকে থাকা। এই প্ল্যান নিয়েই ব্যাটিং করছিলাম। ওয়ান বাই ওয়ান বল খেলার দিকে মনোযোগ ছিল, নিজের মনোযোগ ধরে রাখার চেষ্টা ছিল। কারণ এখানে অনেক সুইং থাকে, বাউন্স থাকে। আমার চেষ্টাই ছিল যত বেশি বল খেলা যায়, মানিয়ে নেওয়া যায়।’ 

নিজেদের ব্যাটিংকে দায় দিয়েছেন বাংলাদেশের এই সিরিজের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নিজেও, ‘এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা কিছু ভুল করেছি, কিন্তু এটা খেলার একটি অংশ। এমন ঘটনা ঘটে। পরের ম্যাচের আগে আমাদের শক্তিশালী হয়ে ফিরে আসার ভালো সুযোগ আছে। আমাদের উন্নতি করতে হবে এবং পরের ম্যাচের জন্য আরও ভালো হতে হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম