ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন মাঠেই থেমে গেল পর্তুগিজ ফুটবলারের জীবন ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান

এমন তীব্র শীত থাকবে আরও ৩ দিন

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৩,  10:32 AM

news image

প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়ছে মানুষ। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জন জীবন। আরও তিনদিন এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আাবহাওয়া অফিস। মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত পরিস্থিতির উন্নতির কোনো আভাস নেই। তবে এরপরে ঘন কুয়াশা কাটতে পারে। আর কুয়াশা কাটলেই সূর্যের দেখা মিলবে। তিনি বলেন, দেশের মধ্যভাগ, উত্তর-পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। এ কারণে কোথাও কোথাও প্রায় সারাদিনই সূর্যের দেখা মিলছে না। ফলে দিনের তাপমাত্রা ব্যাপক হারে নেমে যাচ্ছে। উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। এতে শীতের অনুভূতি রাতের সঙ্গে পাল্লা দিয়ে দিনেও বেড়েছে। ঈশ্বরদীতে একদিনের ব্যবধানে দিনের তাপমাত্রা কমেছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যশোরে একদিনের ব্যবধানে দিনের তাপমাত্রা কমেছে ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকাতেও কমেছে ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম