ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

এমএলএসের বর্ষসেরা মেসি

#

স্পোর্টস ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২৪,  10:56 AM

news image

ইউরোপের পাঠ চুকিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি এখন রাজ করছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত একটি মৌসুম শেষ করেছিলেন। আর সেটিরই পুরস্কার পেলেন এবার। জিতলেন মেজর লিগ সকারের (এমএলএস) মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড।   এমএলএসের বিবৃতিতে জানানো হয়েছে, ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়েছেন মেসি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩.৭০ ভোট পেয়েছেন কলাম্বাস ক্রুর ফরোয়ার্ড কুচো এর্নান্দেস। লড়াইয়ে ছিলেন আরও তিন জন, তবে তারা কেউ ১০ শতাংশও ভোট পাননি। পিএসজি ছেড়ে ২০২৩ সালের জুনে মায়ামিতে যোগ দেন মেসি। তাই এবারই দলটির হয়ে পূর্ণ মৌসুম খেলার সুযোগ পান তিনি। তবে, আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় খেলার কারণে এবং চোটের ধাক্কায় ৬২ দিন মায়ামির সঙ্গে ছিলেন না ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। তারপরও, অসাধারণ পারফরম্যান্সে সবাইকে ছাড়িয়ে যান মেসি। ১৯ ম্যাচ খেলে ২০টি গোল করার পাশাপাশি ১৬টি অ্যাসিস্টও করেন তিনি। ২০১৫ সালে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির রেকর্ড স্কোরার এবং যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের নামানুসারে পুরস্কারটির নামকরণ করা হয় ‘ল্যান্ডন ডোনাভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার।’ খেলোয়াড়, গণমাধ্যমকর্মী ও ক্লাবগুলোর ভোটে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এমএলএসের আসরের সেরা খেলোয়াড় হওয়ার কীর্তি গড়লেন মেসি। মেসির হাত ধরেই এবার সবচেয়ে বড় প্রথমের জন্ম দেয় ক্লাবটি। মৌসুমজুড়ে দারুণ ধারাবাহিক পারফরম্যান্সে প্রথমবারের মতো তারা জয় করে সাপোর্টার্স শিল্ড। কেবল তাই নয়, মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়ে দলটি; ইস্টার্ন কনফারেন্সে ২২ জয় ও আট ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে আসরের প্রথম ভাগ শেষ করে ক্লাবটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম