ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

এবার ‘সুপারম্যান’ বনির বিপরীতে কৌশানি

#

বিনোদন ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  6:44 PM

news image

টালিউডের বড় পর্দায় ফিরছেন কৌশানি মুখোপাধ্যায়। বনি সেনগুপ্তর হাত ধরে ফিরছেন তিনি। রিনো দত্তের ‘সুপারম্যান’ ছবিতে দেখা যাবে এই অভিনেত্রী।  ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বনি-কৌশানি এর আগেও অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ছবিতে সুপারম্যানের চরিত্রে দেখা যাবে বনিকে। যার জীবনে সুপারম্যান হয়ে ওঠার পিছনে দুটি নারীর অবদান গুরুত্বপূর্ণ। এই দুই নারীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ইশানী ও কৌশানি। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিনেমায় কৌশানিকে দেখা যাবে রিপোর্টারের চরিত্রে। একজন সাধারণ ছেলের সুপারম্যান হয়ে ওঠার পিছনে থাকবে যার গুরুত্বপূর্ণ অবদান। প্রযোজকের ভূমিকায় দেখা যাবে অমিত আচার্যকে। সম্প্রতি মন্দারমণি গিয়েছিলেন বনি-কৌশানি। সমুদ্রে গিয়ে দুজনে সেখানেই ‘পুষ্পা’ ছবির নায়ক আল্লু অর্জুনকে নকল করতে গিয়ে পায়ের স্লিপারও খুললেন বনি-কৌশানি। এই নাচ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।  কৌশানি নিজেই কমেন্টে লিখেছেন, ‘এই শ্যুট করাটা দারুণ মজার ছিল’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম