ঢাকা ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান নির্বাচনের আগে পদোন্নতি পেলেন পুলিশের ১৫৩ কর্মকর্তা ভোটকেন্দ্রে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ আনসার মহাপরিচালকের ৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার ১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল মধ্যরাতে শুরু হচ্ছে মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি সাদিক কায়েমের

এবার ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিল সৌদি

#

০৯ এপ্রিল, ২০২২,  9:54 AM

news image

করোনার নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় দীর্ঘ দুই বছর পর এবার সৌদি আরব ১০ লাখ মুসল্লিকে হজ করার সুযোগ করে দিচ্ছে। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার (৯ এপ্রিল) রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অংশগ্রহণকারীদের অবশ্যই ৬৫ বছরের কম বয়সী হতে হবে এবং করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের পূর্ণ ডোজ দেওয়া থাকতে হবে। দেশের বাইরে থেকে আসা অংশগ্রহণকারীরাও হালনাগাদ করা কোভিড পিসিআর টেস্ট ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার পর হজে অংশ নিতে পারবেন। গত বছর ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হজে মাত্র ৬০ হাজার মানুষকে (যারা সৌদিতে বসবাস করছেন এমন মানুষ) অংশগ্রহণের অনুমতি দিয়েছিল সৌদি আরব। মহামারির আগে যে সংখ্যাটা ছিল প্রায় ২৫ লাখ। তবে এদিকে সৌদিতে ওমরাহ পালনের জন্য বিদেশি মুসল্লিদের ঢল নেমেছে। পবিত্র রমজানের প্রথম সপ্তাহে ওমরাহ হজ পালনে রেকর্ড সংখ্যক মুসল্লি সৌদি আরব উপস্থিত হয়েছেন। মক্কায় মুসল্লিদের চাপ সামলাতে কাবা শরিফে সম্প্রসারিত অংশে খুলে দেওয়া হয়েছে ৮০টি নতুন হল। পবিত্র রমজান উপলক্ষ্যে প্রতি বছর সারা বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ওমরাহ পালনের জন্য মক্কা নগরীতে উপস্থিত হন। সারা বছর মুসল্লিদের সরব উপস্থিতি থাকলেও রমজানে ওমরাহ পালনে মুসল্লিদের চাপ থাকে সবচেয়ে বেশি।  গেল দুবছর করোনা মহামারিতে নানা বিধিনিষেধ থাকায় বিদেশি মুসল্লিদের তেমন উপস্থিতি ছিল না। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বৃহস্পতিবার পর্যন্ত আট লাখ ৯৫ হাজার ৪৯৯ জন বিদেশি নাগরিক ওমরাহ পালনের জন্য সৌদিতে এসেছেন। সৌদি আরবে করোনার সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ায়, এবারের রমজানের শুরু থেকেই বিদেশি মুসল্লিদের ঢল নেমেছে পবিত্র মক্কা নগরীতে। অতিরিক্ত চাপ সামাল দিতে কাবায় সম্প্রসারিত অংশে খুলে দেওয়া হয়েছে ৮০টি নতুন হল। কাবা শরিফের তৃতীয় সম্প্রসারণ বিষয়ক প্রকল্প কর্মকর্তারা জানান, নতুন হলগুলোর অবস্থান গ্রাউন্ড ও প্রথম ফ্লোরে এবং মসজিদের প্রথম ও দ্বিতীয় স্তরে। মুসল্লিরা প্রধান গেটের পাশাপাশি মসজিদের উত্তর, পশ্চিম ও পূর্ব দিকের বেশ কয়েকটি প্রবেশপথ দিয়ে হলে প্রবেশ করতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম