ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

এবার সালমানকে রোম্যান্স করতে দেখা যাবে অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে

#

বিনোদন ডেস্ক

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  11:40 AM

news image

বলিউডে ইদের বক্স অফিস মানেই সালমান খানের ছবি। গত এক দশকেরও বেশি সময় ধরে এটাই ট্রেন্ড বি-টাউনের। গত দুই বছর করোনার জেরে কিছুটা হতাশ হতে হয়েছে ভাইজান ভক্তদের। তবে এবার ‘ফিকার নট’। আগামী বছর ট্রেন্ড মেনেই ইদে মুক্তি পাবে সালমান খানের বহু চর্চিত প্রোজেক্ট ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। সোমবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এই সুখবর দিয়েছেন। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফরহাদ সামজি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

বিষয়টি নিয়ে এখনও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে খবর পাওয়া মাত্রই উচ্ছ্বাসে ভাসছে সালমান-ভক্তরা। ছবিতে সালমানকে রোম্যান্স করতে দেখা যাবে অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে। এই প্রথম সালমানের নায়িকা হতে চলেছেন পূজা। এর আগে দিশা পাটানির মতো ইয়াং অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে দাবাং খানকে, এবার পালা পূজার। বয়সে সালমানের চেয়ে ২৭ বছরের ছোট পূজা। যদিও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার মতে, বলিউড একটা ফ্রেশ জুটি পাবে এই ছবির সঙ্গে। পূজা সলমনের নায়িকা হিসাবে এই ছবির জন্য সেরা বাছাই দাবি প্রযোজকের। এই ছবিতে একদম নতুন অবতারে দেখা যাবে সালমানকে। এখনও ছবিতে সালমানের লুক কী হবে তা নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে পূজাকে ছোট শহরের মেয়ে হিসাবে তুলে ধরা হবে। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’র সহ-প্রযোজনার দায়িত্বে রয়েছেন সালমান খান, সোহেল খান এবং সালমানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম