ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর চাঁদাদাবী ও মানহানির দায়ে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশকসহ দুই জনের বিরুদ্ধে মামলা বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ সাতক্ষীরায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

এবার সম্পূর্ণ বাখমুত দখলের তথ্য জানাল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে, ২০২৩,  10:34 AM

news image

বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়ার তথ্য সত্য হলে এটা হবে ইউক্রেনে রাশিয়ার শীতকালীন অভিযানে প্রথম বড় ধরনের অর্জন রাশিয়ার ভাড়াটে যোদ্ধাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ইউক্রেনের বাখমুত শহর সম্পূর্ণ দখলের দাবি করেছেন। এবার রাশিয়াও জানাল, বাখমুতের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওয়াগনার অ্যাসল্ট ইউনিটের আক্রমণাত্মক কর্মকাণ্ড, আর্টিলারি এবং সাউদার্ন গ্রুপ অব ফোর্সের বিমান হামলার মাধ্যমে বাখমুত সম্পূর্ণ মুক্ত করা হয়েছে। তবে এ দাবি  প্রত্যাখ্যান করে কিয়েভ বলছে, বাখমুতের অবস্থা সঙ্কটজনক (ক্রিটিক্যাল)। সেখানে এখনও যুদ্ধ চলছে। শনিবার এক ভিডিওবার্তায় প্রিগোজিন বলেন,  শনিবার দুপুর ১২টা নাগাদ বাখমুত সম্পূর্ণভাবে দখলে নেওয়া হয়েছে। আমরা পুরো শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছি। বাখমুত শহর দখল করতে ২২৪ দিন লেগেছে বলেও জানান ওয়াগনার প্রধান। শহরটির নিয়ন্ত্রণ নেওয়া ইউক্রেনে রাশিয়ার শীতকালীন অভিযানে প্রথম বড় ধরনের অর্জন। বলা হচ্ছে, শহরটি জয়ের ফলে রুশ বাহিনীর জন্য আশপাশের দনবাস অঞ্চল দখলের পথ উন্মুক্ত হলো, যা চলমান যুদ্ধের গুরুত্বপূর্ণ লক্ষ্য। তবে ইউক্রেন বলছে, বাখমুত শহরের কিছু এলাকায় তারা নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী গান্না মালিয়ার বলেন, বাখমুতে ব্যাপক লড়াই চলছে। সেখানকার পরিস্থিতি সংকটজনক। তবে ইউক্রেনীয় সেনারা শহরের বিমানবন্দর এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা ধরে রেখেছেন। সূত্র: আল আরাবিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম