ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা এবার মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে : স্বাস্থ্যমন্ত্রী জীবনের সেরা ঈদ ছিল এবার: ইসি আনোয়ার বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু, বাজেটে প্রতিফলিত হবে: অর্থমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল ও বাস টার্মিনালে ভিড় দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৯০ শতাংশ শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

এবার শ্রীলঙ্কায় সংকটের তালিকায় যুক্ত হলো শিশু খাদ্য

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুলাই, ২০২২,  10:30 AM

news image

অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাতে যেন একের পর এক সমস্যা ঘিরে ধরছে। জ্বালানি তেল সংকটের পাশাপাশি দেশটিতে খাবারের সংকটের সঙ্গে এবার যুক্ত হয়েছে শিশু খাদ্য। ফলে শিশুদের দুধ খাওয়াতে পারছেন না মায়েরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে- শ্রীলঙ্কার একটি স্থানে অনেক মানুষের জন্য রান্না হচ্ছে। যেখানে থেকে রান্নার মৌ মৌ গন্ধ বের হচ্ছে। এখানে এক প্লেট খাবারের জন্য শত শত মানুষ ভিড় করছে। যেখানে শিশুসহ অনেক মা রয়েছেন। এমনই একজন হলেন চন্দ্রিকা মানেল। তিনি চার সন্তানের জননী। তিন তার সন্তানদের খাবার খাওয়ানোর সময় বলেন,

এখানে এত সংকট দেখা দিয়েছে যে একটি রুটি কিনতে গেলেও সংগ্রাম করতে হয়। তিনি বলেন, অধিকাংশ সময় আমি বাচ্চাদের ভাত এবং দুধ দিয়ে থাকি। কিন্তু শাক পাতা রান্না করতে পারি না। কারণ এগুলো খুবই ব্যয় বহুল হয়ে পড়েছে।  সম্প্রতি শ্রীলঙ্কাতে বৈদেশিক রিজার্ভের কমতি এবং ক্রমাগত মুদ্রাস্ফীতির কারণে অর্থনীতিতে ধস নামে। এছাড়া প্রেসিডেন্ট গোটাবে রাজপাকসের কিছু উচ্চ বিলাসী সিদ্ধান্তের কারণে আজ শ্রীলঙ্কার এ অবস্থা। সেই সঙ্গে রয়েছে করোনা মহামারিতে পর্যটন শিল্পের ধস। এদিকে ইউনিসেফ জানিয়েছে বর্তমানে শ্রীলঙ্কাতে মানবিক সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, দেশের প্রায় ৭০ শতাংশ পরিবার তাদের খাদ্যের পরিমান কমিয়ে দিয়েছে। এছাড়া তেল এবং জরুরি মেডিকেল সেবাও ফুরিয়ে আসছে। চন্দ্রিকা মানেল বলেন, জীবনধারণ আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এজন্য আমাদের ঋণ নিতে হচ্ছে।  অনেকে আবার সন্তানদের দিনের পর দিন কাঁঠাল রান্না করে খাওচ্ছে। এমন অবস্থায় পর্যাপ্ত খাবার পাচ্ছে না শিশুরা। ফলে তাদের শরীরে পুষ্টির অভাব দেখা দিয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম