ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস নজিরবিহীন দুর্যোগ, ত্রাণ কার্যক্রম চলছে: নেপাল প্রধানমন্ত্রী সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

এবার শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিলকে হটাতে বিক্ষোভ শুরু

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুলাই, ২০২২,  11:04 AM

news image

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর সংসদ সদস্যদের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে এখন তার বিরুদ্ধেও দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে। এরই মধ্যে সরকারবিরোধী বিক্ষোভকারীরা রাজধানী কলম্বোর রাস্তায় জড়ো হতে শুরু করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কয়েকশ বিক্ষোভকারী বুধবার (২০ জুলাই) কলম্বোর গোতাগোগামা সাইটে জড়ো হয়। যেখানে গত সপ্তাহে তারা রাষ্ট্রপতি হিসেবে গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ উদযাপন করে। বিক্ষোভে বক্তৃতা দেওয়ার সময় নেতারা সাবেক ছয় বারের প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে দেশের প্রেসিডেন্ট হিসেবে মানতে অস্বীকার জানিয়েছেন। দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের জন্য বিক্রমাসিংহে আংশিকভাবে দায়ী বলেও জানান তারা। আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের নেতা ওয়াসান্থা মুদালিগে জনতার উদ্দেশ্যে বলেন, সংসদে একজন নতুন রাষ্ট্রপতিকে নির্বাচিত করা হয়েছে। তবে এই রাষ্ট্রপতি আমাদের জন্য নতুন নয়, এতে জনগণের ম্যান্ডেট নেই বলেও জানানা তিনি। গোতাবায়া রাজাপকাসে প্রায় ৭০ লাখ ভোট পেয়েছিলেন। তাকেও আমারা পদত্যাগে বাধ্য করতে পেরেছি। কিন্তু রানিল বিক্রমাসিংহে এখন পিছনের দরজা থেকে সেই আসনটি সুরক্ষিত করেছেন। তিনি বলেন, রনিল আমাদের রাষ্ট্রপতি নন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম