ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

এবার শিকাগোতে বন্দুক হামলায় নিহত ২

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে, ২০২২,  10:24 AM

news image

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে আবারও ঝরল প্রাণ। এবার শিকাগোতে বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মে) রাতে শিকাগোর লয়েলো বিশ্ববিদ্যালয়ের কাছে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। তবে, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। নিউইয়র্কের বাফেলো শহরে বন্দুকধারীর গোলাগুলির পর এবার একই রকম ঘটনার সাক্ষী হলো শিকাগো।

  পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হয়। পরে রাত ১০টা ৪০ মিনিটে সন্দেহভাজন একজনকে আটক করেছে তারা। উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্রও। একইদিন মিশিগানের ক্রসরোড অল্টারনেটিভ হাইস্কুলে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে হঠাৎ করেই অতর্কিত বন্দুক হামলা চালায় বন্দুকধারীরা। এ সময় অনুষ্ঠানস্থলে ৬০ শিক্ষার্থীসহ তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। গোলাগুলিতে আতঙ্কিত হয়ে পড়ে দিগ্বিদিক ছোটাছুটি করেন তারা। এর আগে যুক্তরাষ্ট্রের আরেক শহর নিউইয়র্কের বাফেলোয় একটি সুপার মার্কেটে বন্দুকধারীদের হামলায় ১০ জন নিহত হয়। রয়টার্স জানায়, এ ঘটনায় পেটন গেন্ডরন নামের ১৮ বছরের এক কিশোরকে সামাজিক যোগাযোগমাধ্যম অপব্যবহার করার দায়ে আটক করেছে পুলিশ। আটক ওই কিশোর হামলার দৃশ্য লাইভে সম্প্রচার করার সঙ্গে সঙ্গে সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম