ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

এবার লেবাননের গভীরে হামলা চালাল ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৪,  4:40 PM

news image

টানা সাড়ে চার মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এর জেরে লেবানন সীমান্তেও উত্তেজনা দেখা দেয়। লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। সর্বশেষ হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। আর এরপরই লেবাননের গভীরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সংঘাত শুরু হওয়ার পর থেকে এবারই প্রথম লেবাননের ভূখণ্ডে এতো গভীরে হামলা চালাল ইহুদিবাদী দেশটি। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলি যুদ্ধবিমান সোমবার লেবাননের বেকা উপত্যকায় হামলা চালিয়েছে।

গত অক্টোবরে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর সাথে সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননের ভূখণ্ডে চালানো গভীরতম আক্রমণে কমপক্ষে দুই হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে বলে লেবাননের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। এদিকে, ক্রমবর্ধমান ঝুঁকির কথা তুলে ধরে ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা সদর দফতরে ৬০টি রকেট নিক্ষেপ করে জবাব দিয়েছে হিজবুল্লাহ। ইরান-সমর্থিত এই শক্তিশালী সশস্ত্রগোষ্ঠীর আল-মানার টেলিভিশন এই তথ্য জানিয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, লেবানন থেকে গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইসরায়েলি ড্রোনে হামলা চালিয়ে ভূপাতিত করার জবাবে তাদের ফাইটার জেট বেকা উপত্যকায় হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে। এর আগে হিজবুল্লাহ বলেছিল, তারা সোমবার একটি সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে। লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল প্রথমবারের মতো লেবাননের পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে। সূত্র: রয়টার্স, আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম