ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু ‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’ নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বর্ষার প্রথম দিন আজ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি

এবার রেললাইনের ৭২টি ক্লিপ খুলে নিল দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৩,  11:09 AM

news image

নীলফামারীর ডোমারে রেললাইনের ৭২টি ফিশপ্লেট খুলে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ডোমার-চিলাহাটিতে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বাগডোকরা প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনাটি টের পেয়ে সেখানে শত শত মানুষ জড়ো হন। পরে চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এ সময় ঘটনাস্থলে উপস্থিত মানুষ বিভিন্নভাবে সংকেত দিলে ট্রেনটি থেমে যায়। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। জোড়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাখওয়াৎ হাবীব বাবু বলেন, ঘটনাটি আমার ইউনিয়নের সীমানায় ঘটেছে। আমি গিয়ে রেল লাইনের বিভিন্ন স্থানে ফিশপ্লেট খোলা দেখতে পেয়েছি। এলাকাবাসীর সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, লাইন মেরামতের পর প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি সেখান থেকে ছেড়ে আসে। অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেসও দেড় ঘণ্টা আটকা পড়ে ডোমার স্টেশনে। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বলেন, লাইনের প্রায় ৭২টি ফিশপ্লেট খোলা হয়েছে। ডোমারের ওপরে দিয়ে রেললাইনের একটি বড় অংশ গেছে। সরকারকে অবহিত করবো যেন রেললাইনে নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে বুধবার গাজীপুরের ভাওয়ালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের একটি অংশ কেটে ফেলে দুর্বৃত্তরা। ওই পথে যাওয়ার সময় মোহনগঞ্জ এক্সপ্রেস নামের একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম