ঢাকা ০৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর চাঁদাদাবী ও মানহানির দায়ে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশকসহ দুই জনের বিরুদ্ধে মামলা বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ সাতক্ষীরায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

এবার রাজপথে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

#

১৫ জুলাই, ২০২৪,  12:23 PM

news image

কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে এবার রাজপথে নেমেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের হাতে ‘নারী যেখানে অনন্যা, কোটা সেখানে অবমাননা’ ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই’ ‘দফা এক দাবি এক, কোটা নট কামব্যাক’ ‘একাত্তরের সন্তানেরা গর্জে ওঠো আরেকবার’ লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কোটা একটি অভিশাপ। স্বাধীনতার ৫৩ বছর পরও ৫৬ শতাংশ কোটা একটি অনায্য ব্যবস্থাপনার ফল। আমরা চাই সরকার কোটা সংস্কার করে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসুক। সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান তারা। দেশের আপামর ছাত্রজনতাকে উত্তেজিত করে তার পরিণতি কখনোই ভালো হয়নি বলেও হুঁশিয়ারি দেন তারা। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুনরায় ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসে ফিরে যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম