ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

এবার মহাকাশ ভ্রমণে যাচ্ছেন জাপানি ধনকুবের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২১,  2:42 PM

news image

মহাকাশে ভ্রমণ চাট্টিখানি কথা নয়। সেখানে যেতে হলে গুনতে ভারী অংকের টাকা। আপাতত সেই ভ্রমণে যারা গিয়েছেন তারা সবাই ধনকুবের। এবার সে তালিকায় যুক্ত হচ্ছেন জাপানের ৪৬ বছর বয়সী ফ্যাশন ম্যাগনেট ও ধনকুবের ইউশাকু মায়েজাওয়া। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, মহাকাশ ভ্রমণে ১২ দিন অবস্থান করবেন ইউশাকু। ২০১৮ সালেই তার ভ্রমণে যাওয়ার বিষয়টি জানিয়েছিল ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। জানা গেছে, রাশিয়ার রোজকসমস স্পেস এজেন্সির সুয়ুজ রকেটে চড়ে মহাকাশে ভ্রমণে যাচ্ছেন তিনি। বুধবার (৮ ডিসেম্বর) কাজাখস্তানের বাইকোনুর থেকে যাত্রা শুরু করার কথা রয়েছে তার। ইউশাকু জানান, মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরুর জন্য মুখিয়ে আছেন।  স্বপ্ন শেষ পর্যন্ত সফল হতে চলেছে, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী ২০ ডিসেম্বর ফিরবো। এর আগে, ২০২১ সালে ২০ জুলাই, বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস অ্যাপলো ১১-র চাঁদে অবতরণের ৫২তম বার্ষিকীকে সম্মান জানাতে মহাকাশ ভ্রমণে গিয়েছিলেন। তারও আগে ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্র্যানসন মহাকাশ ভ্রমণে করেন। সাধারণ মানুষ হিসেবে তিনিই প্রথম মহাশূন্যে পর্যটক হিসেবে গিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম