ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান নড়াইলে ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি, জানালেন সালাহউদ্দিন জুলাই শহীদ-দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করতে হবে: জোনায়েদ সাকি কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা

এবার ময়লার স্তূপ থেকে জীবিত নবজাতক উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  11:10 AM

news image

ছবি : সংগৃহীত
লালমনিরহাট জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকার এলএসডি গোডাউনের পাশে ময়লার স্তূপ (ডাস্টবিন) থেকে এক নবজাতককে (কন্যা) জীবিত উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। নবজাতকটিকে উদ্ধার করা এসআই রফিকুল ইসলাম জানিয়েছনে, শহরের কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকার এলএসডি গোডাউনের পাশে একটি ডাস্টবিনে জীবিত অবস্থায় শিশুটি পড়ে ছিল। আমরা নবজাতকটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই।

সেখানে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নবজাতক ওয়ার্ডে প্রেরণ করে। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নেওয়াজ মোরশেদ বলেন, সকালের দিকে থানা পুলিশ নবজাতকটি নিয়ে এলে আমরা তাকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করি। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে। অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মারুফা জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ৯৯৯ কলের মাধ্যমে পুলিশ জানতে পারে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার এলএসডি গোডাউনের পাশে একটি নবজাতক পড়ে আছে। পরে মোবাইল ১ ডিউটিরত এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই স্থান থেকে নবজাতকটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নবজাতকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।-সূত্র: আরটিভি নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম