ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯, ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে

এবার ব্যাপক সংখ্যক মানুষ ভোট দেবে: হানিফ

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৪,  3:36 PM

news image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী মাহবুবউল আলম হানিফ বলেছেন, রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে বাসে ট্রাকে আগুন দেওয়ার নাম আন্দোলন নয়। এই ধরনের সন্ত্রাসী নাশকতা যারা করেছে আর ভবিষ্যতে যারা করবে তাদের কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। কঠোর শাস্তি হবে। সোমবার (১ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। হানিফ বলেন, উৎসাহ উদ্দীপনা দেখেই অনুমান করা যায় এবার ব্যাপক সংখ্যক মানুষ ভোট দেবে। তারেক রহমানের মত একজন সন্ত্রাসীর কথায় কেউ সাধারণ মানুষ কেউ সাড়া দিচ্ছে না। তারেক রহমানের কথা কেউ ভাবছে না। বিএনপির কর্মসূচি নিয়েও মানুষ ভাবে না। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে কোন প্রতিক্রিয়াও নেই। বিএনপি হরতাল অবরোধ ডাকে, কিন্তু মানুষের জীবনযাত্রা স্বাভাবিক থাকে। ‘নাশকতা করলে কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে বিএনপি’ পরে মনোহরদিয়া ইউনিয়ন এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভা বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অংশ নেন মাহবুবউল আলম হানিফ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম