ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

এবার বিমানসেবিকা কারিনা-কৃতি

#

বিনোদন ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২৪,  4:56 PM

news image

বলিউডের তিন নায়িকা কারিনা কাপুর, কৃতি শ্যানন ও টাবুকে এবার দেখা গেল লাল বিমানসেবিকার পোশাকে। ক্রু ছবিতে এই তিন নায়িকার ফার্স্ট লুক এটি। সামাজিক মাধ্যমে নিজেদের এই লুক পোস্ট করেছেন তারা। রাজেশ কৃষ্ণণ পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে আছেন একতা কাপুর ও রেহা কাপুর। এই ছবি প্রথমে মুক্তির কথা ছিল ২২ মার্চ। এখন এই ছবিটি পিছিয়ে মুক্তি পাবে ২৯ মার্চ।  এর আগে ভিরে দ্য ওয়েডিং ছবির প্রযোজনা করেছিলেন একতা ও রেহা। এটি একসঙ্গে তাদের দ্বিতীয় কাজ।  এদিকে সামাজিক মাধ্যমে নায়িকারা যে পোস্টার শেয়ার করে নিয়েছেন, সেখানে ক্যাপশনে লিখেছেন, আপনারা তৈরি তো আমাদের ক্রুয়ের সঙ্গে উড়তে?  রক্তরাঙার সঙ্গে সাদা লেয়ারিং করে পোশাক, মাথায় বিমানসেবিকার বিশেষ টুপি, তিন নায়িকাকেই দুর্দান্ত দেখাচ্ছে।  এই ছবিতে এই তিন নায়িকাসহ থাকছেন দিলজিৎ দোসাঞ্জ ও বিশেষ একটি ভূমিকায় দেখা যাবে কপিল শর্মাকে। এই তিন নায়িকার পোশাক দেখেই স্পষ্ট তাদের দেখা যাবে বিমানসেবিকার লুকে। তবে সেটাই কি তাদের চরিত্রের একমাত্র দিক? সেই উত্তর মিলবে ছবিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম